মেহেরপুরের গাংনী উপজেলায় বিভিন্ন এলাকায় মাদকের দৌরাত্ম আগের চেয়ে বেড়েছে বলে জন প্রতিনিধিরা চোরাচালান ও আইন শৃংখলা কমিটির সভায় তুলে ধরেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন আয়োজিত চোরাচালান বিরোধী ও আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের সভা কক্ষে আয়োজিত মাসিক সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহ নেওয়াজ ।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। মাদক দ্রব্যের দৌরাত্ম প্রসঙ্গে তিনি বলেন ঈদকে সামনে রেখে দুষ্টু চক্রর দৌরাত্ম বেড়ে যায়। এই করোনা কালে পুলিশ সহ আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী তারা তাদের সর্বচ্চ চেষ্টা অব্যাহত রাখবে বলে আমি মনে করি।তিনি বলেন শুধু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নয় পুলিশ ও অন্যান্য আইন শৃংখলা বাহিনী গরু ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা ও সেখানে জালটাকা চক্রেরও বৃদ্ধি পেতে পারে রাতে ছিনতাইকারির ব্যাপার থাকে সেগুলোকে এই আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী নিয়ন্ত্রন করে আসছে।
মাদকের দৌরাত্মের বিষয়ে অন্যান্য জনপ্রতিনিধিরাও একই কথা বলেন। এবং সকলেই গাংনী থানার ওসি সহ র্যাব ও বিজিবির দৃষ্টি আকর্ষন করে এর নিয়ন্ত্রণে কার্যকনি ভুমিকা গ্রহন করার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানে বক্তারা আইন শৃংখলা বিষয়ে সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, উপজেলার কাথুলী ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের আনাগোনা আগের চাইতে অনেক বেশি শুরু হয়েছে। কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা মাদক সেবি ও ব্যাবসায়ীদের দৌরাত্ম সম্পর্কে বলেন কিছুদিন আগেও এলাকা প্রায় মাদক মুক্ত ছিল কিন্তু ইদানিং মাদকের দৌরাত্ম অনেক বেড়ে গেছে।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন বামন্দী ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। তিনি উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রিয়াযুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, একজন অনাগত সন্তানের মায়ের জরুরী চিকিৎসার জন্য তাকে কয়েকবার ফোনে ডাকার পরেও তার কোন উত্তর পাওয়া যায়নি। একটি সরকারি হাসপাতালে যেখানে সরকার জনসাধারণের জন্য সব ধরণের সেবার ব্যবস্থা করে রেখেছেন অথচ সেখানে ঠিক মতো সেবা পাওয়া যায়না। এছাড়াও এলাকায় কৃষি জমির ফসল ও ঘরবাড়ি রক্ষার্থে জলাবদ্ধতা নিরসনে আলোচনাও হয়। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান, মেয়র আশরাফুল ইসলাম সহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।












