ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বিএসআরএম কারখানার প্রবেশদ্বারের সামনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম গামী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো -ট-১১-৬০৭৪) নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে লেগে সড়কের উপর উল্টে যায়। এতে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ গাড়িটি সরানোর চেষ্টা চালাচ্ছে।
বার্তা প্রেরক
হৃদয় দেব নাথ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি












