সবুজ বাংলাদেশ শাখার উদ্যোগে বৃক্ষের চারা রোপন ও বিতরণ  

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আজ রবিবার বেলা ১১ টায় ফলদ ও ভেষজ বৃক্ষের চারা রোপন ও বিতরণ করা হয়েছে।  সবুজ বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি আসমা খানম মুক্তার সার্বিক তত্ত্বাবধানে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পশিক্ষনার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিফাত আরা সুমি, রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম কবির, সবুজ বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মিফতাহুল ফারিহা, সদস্য রবিউল হাসান প্রমূখ।

বার্তা প্রেরক
মিজানুর রহমান
রামগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন