পেকুয়ায় দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

পেকুয়া উপজেলার বলির পাড়া, মোরার পাড়ায় করোনা-ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় শতাধিক পরিবারের মাঝে গুটি গুটি বৃৃষ্টি উপেক্ষা করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পেকুয়া সদরের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তরুণ আইনজীবি এড. রাশেদুল কবির। রোববার (১৯) আগষ্ট তিনি হত দরিদ্র মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন, আমি আপনাদের কাছে ভোটের জন্য আসিনি আমি এসেছি আপনাদের খবর নিতে।

আমি আপনাদের বিপদের বন্ধু এড. কামাল চেয়াম্যানের সন্তান। আমার পিতা আপনাদের সেবা করে গেছেন আমি ও আপনাদের সেবা করতে চাই। আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। তিনি আরো বলেন, এখন চারিদিকে তরুনের জয়জয়কার আমরা একটি সুন্দর সমাজ বির্নিমানের স্বপ্ন দেখছি সেই স্বপ্নের সারথী আপনারাই। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে জানা যায়, এড.রাশেদ করোনা সংক্রমণের আগে ও পরে সদর ইউনিয়নের হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ধাপে ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

বার্তা প্রেরক
মো:জহিরুল ইসলাম
কক্সবাজার পেকুয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন