গাংনী পৌরসভায় সরকারি চাউল বিতরণ

করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত  ৪ হাজার ৫৬ জন সুবিধাভোগিদের মাঝে জিআর এর চাউল বিতরণ করা হয়। পৌর মেয়র আশরাফুল ইসলাম উপস্থিৎ থেকে জন প্রতি ১৫ কেজি করে চাউল বিতরণ করা হয়।

মেয়র আশরাফুল ইসলাম বলেন, ” শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ।” এই শ্লোগান কে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষদের মাঝে চাউল বিতরণ করা হচ্ছে। তিনি বলেন আমার পৌর এলাকায় একটি মানুষকেও ক্ষুধার্ত রাখবনা। সরকার প্রদত্ত ত্রাণের বাইরেও আমার ব্যাক্তিগত উদ্যোগে অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিয়ে আসছি। কারণ আমরা শেখ হাসিনার আদর্শে গড়া সৈনিক।

এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল সহ পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলর গন উপস্থিৎ ছিলেন।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন