মুজিব বর্ষ উপলক্ষে কাজিপুর উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিজান

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে ভিডিপি  দলপতি-দলনেত্রীদের মাঝে বিভিন্ন ধরনের ভেষজ, ফলদ গাছ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকি উপস্থিত থেকে  ভিডিপি দলপতি দলনেত্রীদের হাতে গাছ তুলে দেন। এ সময় তিনি সকলের উদ্দেশ্য করে বলেন সবাই  নিজ বাসার আঙিনা,  স্কুল, কলেজ ও রাস্তার পাশে গাছ রোপন করবেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  রাকিবুল ইসলাম সজিব জানান, কাজিপুরের ১২ টি ইউনিয়নের ইউনিয়ন দলপতি দলনেত্রী ও পৌরসভার ওয়ার্ড দলপতি -দলনেত্রীদের প্রত্যেকের মাঝে ৬ প্রজাতির ভেষজ ও ফলদ বৃক্ষ বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি  মহিলা প্রশিক্ষিকা মোছাঃ ফাতেমা খতুন ও একটি বাড়ী একটি খামার সমন্বয়কারীসহ আরও অনেকে।

বার্তা প্রেরক
জাহিদ হাসান 
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন