কাজিপুর পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জাহিদ হাসান কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার  কাজিপুর পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কাজিপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় কাজিপুর পয়েন্টে বৃদ্ধি পেয়েছে ৩১সেন্টিমিটার। আজ দুপুর পর্যন্ত  কাজিপুর পয়েন্টে যমুনার পানি সমতল ১৬.১৯ মিটার ও বিপদসীমা ১৫.২৫ মিটার।যমুনা নদীর পানি বৃদ্ধি আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কাজিপুর উপজেলার চরাঞ্চলের ৬ টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি মানুষের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে।করোনা কালীন এই সময়ে বন্যা পরিস্থিতিতে অনেকটা দিশেহারা হয়ে পড়েছে বন্যা কবলিত মানুষজন। বন্যার্ত পরিবার গুলো এই সময়ে খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌছানোর ব্যাপারে উপজেলা প্রশাসন ও সেচ্ছাসেবীদের সহযোগীতা চেয়েছেন।

বার্তা প্রেরক
জাহিদ হাসান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন