রাজশাহীর ২০নং ওয়ার্ড এর অন্তর্গত রানীবাজার এলাকায় অবস্থিত একটি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের নাম রানীবাজার উচ্চ বালিকা বিদ্যালয়।
আজ সকালে উদ্বোধন করা হয় রানীবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণসহ ভবন মেরামত ও সংস্কার কাজ। কাজের উদ্বোধনকালে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ২০নং ওয়ার্ড এর কাউন্সিলর জনাব মোঃ রবিউল ইসলাম (সরকার), বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সাদেকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী উজ্জ্বল কুমার রায় প্রমুখ।
প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং ঠিকাদার জনাব মোঃ ফজলে কবীর টুটুল, কেশবপুর, রাজশাহী।
বার্তা প্রেরক
অঞ্জন কুমার সরকার
রাজশাহী প্রতিনিধি












