মেহেরপুর নদীতে ডুবে রিকসা চালকের মৃত্যু

মেহেরপুরের ভৈরব নদীতে ডুবে রুহুল আমিন (৩৫) নামের এক রিকসা চালকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ৬ টায় তার লাশ উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। রুহুল আমিন শহরের বেড়পাড়ার মুনছুর আলীর ছেলে। মেহেরপুর সদর থানার ওসি শাহ মো: দ্বারা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান,রুহুল আমিন পার্শবর্তী গভীপুর গ্রাম থেকে বাড়িতে আসার পথে ভৈরব নদী পার হওয়ার পথে কচুরিপানায় আটকিয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

বার্তা প্রেরক                                                                                                                      আশরাফ সিদ্দিকী শাহীন                                                                                                        মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন