রামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান সহিদ উল্লাহ সহিদ করোনা আক্রান্ত হয়ে রোববার ভোর রাতে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
স্থানীয়রা জানায়, চেয়ারম্যান সহিদ উল্লাহ গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও সর্দি জ্বরে ভুগছিলেন। পরে পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়। তার অবস্থার অবনতি হলে শনিবার রাতে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় নিয়ে আনোয়ার খান মর্ডান মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।  আজ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত কয়েকদিন যাবৎ তিনি জ্বর, শ্বাসকষ্ট, সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হন, আজ সকালে তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বার্তা প্রেরক
মিজানুর রহমান
রামগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন