মিরসরাইয়ে ৪ পুলিশ সদস্যসহ ৮ জনের করোনা শনাক্ত

মিরসরাইয়ে ৪ পুলিশ সদস্যসহ ৮ জনের করোনা শনাক্ত। পুলিশ সদস্যদের মধ্যে ২ জন জোরারগঞ্জ থানার, তাদের বয়স যথাক্রমে ৪৫ ও ২২ বছর এবং ২ জন মিরসরাই থানার বয়স যথাক্রমে ৪২ ও ২৬ বছর।

এছাড়া বাকী তিন জন সাহেরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া ওয়ার্ডের হাসু মুহুরী বাড়ির বাসিন্দা। তারা ২ জন নারী ও একজন শিশু এবং বয়স যথাক্রমে ৩২, ২৭ ও ৮ বছর। অপর একজন ২৮ বছর বয়সের পুরুষ ও তিনি একজন চিকিৎসক, তার বাড়ি বারইয়ারহাটে।

বার্তা প্রেরক
হৃদয় দেব নাথ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন