আজ বাবা দিবস বাবাকে বলা হয়নি হৃদয়ের কথা!!

তিনি এমন একজন যাকে আমি ঈদের দিনেও দেখেছি তার কর্মক্ষেত্রে যেতে। তিনি এমন একজন যিনি বুকে ব্যথা বা শরীরের যেকোনো কষ্ট অনুভব করলেও বুঝতেদেন নি কাওকে চলে যেতেন তাঁর কর্মক্ষেত্রে। তিনি অন্য কেউ নন।তিনি আমার পৃথিবীতে আগমনের সুযোগ দানের একজন তিনি আমার বাবা!!
আমার আব্বু।তিনি একজন চায়ের দোকানদার। আমরা একভাই এক বোন। আমি বড়।আমার বাবা সব সময় ভাবেন আমার সন্তান হয়তো আমার পরিচয় দিতে লজ্জা পায়।কারণ তিনি চা এর দোকানদার।
কথাটা তিনি আমার মাকে মাঝে মাঝে বলেন।কিন্তু বাবা তুমি এইটা বুঝনা তোমাকে আমি কতটা ভালবাসি।আর রইলো চা এর দোকানদার!আমার গর্ব তুমি সৎ!! আমার গর্ব তুমি কারণ প্রতিটা মানুষ বলে তোর বাবাটা অনেক ভালোরে, অনেক কষ্ট করে তোদের পড়া লেখা শিকিয়েছে!! আচ্ছে এর থে বড় পাওয়া আর কি হতে পারে!!
আব্বু,আমি যখন চাকরী পাবো বা নিজের পায়ে দাঁড়াবো তার পরের দিন থেকে তোমাকে আর দোকানে যেতে দেবো না!!তুমি সারাদিন ঘরে থেকে আম্মুকে কথা বলে জালাবে আর মিষ্টি ঝগড়া করবে!!
তোমাকে তো সামনা সামনি বলতে পারিনি আজ বলি,ভালবাসি আব্বু অনেক!
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন