মেহেরপুরে ৩ হাজার বিঘা জমির ফসল বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপে বেড়ি-বাঁধ অপসারণ

মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া-ধর্মচাকী গ্রামের চোখতোলার মাঠে ব্রিজের মুখে বেড়ি-বাঁধ অপসারণ করা হয়েছে।শুক্রবার দুপুরের দিকে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ৩ হাজার বিঘা জমির ফসল বাঁচাতে বেড়ি-বাঁধ অপসারণ করা হয়।
গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান ও গাংনী থানার অফিসার (ইনচার্জ ওসি) ওবাইদুর রহমান উপস্থিত থেকে বেড়ি-বাঁধ অপসারণ করেন।

এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু,সাহারবাটী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক পিবিএ,কে জানান বৃষ্টির  পানির কারণে চেংগাড়া-ধর্মচাকী গ্রামের চোখতোলার মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ৩ হাজার বিঘা জমির ধান ফসলসহ অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে যাচ্ছিল।

এলাকার চাষীদের আবেদনের প্রেক্ষিতে সরজমিনে গিয়ে দেখি এলাকার কয়েকজন ব্যক্তি চোখতোলার মাঠের ব্রিজের সম্মুখে বেড়ি-বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিল। যার কারণে কৃষকদের ফসল ঘরে উঠা অনিশ্চিত হওয়ার উপক্রম হচ্ছিল। তাই এলাকার চাষীদের বাঁচাতে এ বাঁধ অপসারণ করা হলো।

বার্তা প্ড়েড়ো                                                                                                                      এ সিদ্দিকী শাহীন                                                                                                                    মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন