করোনা ভাইরাস এসে সারা পৃথিবীকে যেমন ঝিমিয়ে দিয়েছে তেমনি চাকরী প্রত্যাশী যুবকদেরও যেন কপাল পুড়িয়েছে করোনা ভাইরাস।চাকরির আবেদন করা হয়েছে কিন্তু নেই কোন চাকরির পরীক্ষা নেই কোন চাকরী।বেকার যেনো পুরোই বেকার।
এর মাঝে ভিন্ন রকম এক সেবা চালু করেছে কুষ্টিয়ায় দুই তরুন দেব এবং জোয়ার। তাদের সেবা হলো ফোন পেলেই বাসায় পৌঁছে দেবে ঔষধ সামগ্রী। দেওয়া আছে তাদের ই-মেইল বা হোয়াটসআপ নম্বর সে নম্বরে প্রেস্ক্রিপশনের ছবি দিয়ে দিলে ১৫ মিনিটের মধ্যে পৌঁছে দেবে ঔষুধ সামগ্রী।
এতে তারা শুধু নেবে তাদের যাতায়াত ভাড়া।ঔষধ পাওয়ার পরে বুঝে নিয়ে দেবে ঔষুধের টাকা। তাদের এই সেবায় উপকৃত হবে তাঁরা যারা এই করোনা মহামারীতে বাইরে বেরোতে ঝুকি বোধ করেন বা যারা অসুস্থ বাইরে আসতে পারছে না বা রাত হয়ে গেছে ঔষধ নেই সে ক্ষেত্রে একটি ফোন করলেই সমাধান পাবে সেই মানুষ গুলো। আর এই কাজে কিছুটা দূর হবে তাদের বেকারত্ব বাঁচবে তাদের পরিবার।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার কুষ্টিয়া প্রতিনিধি












