দিনাজপুরের, বিরামপুরে মহাসড়কে প্রতিদিনেই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর পর্যন্ত মহাসড়ক প্রসস্থ করণের কাজ শুরু হয়েছিল এক বছর আগে। তখন থেকেই শুরু হয়েছে জনদূর্ভোগ। এক পাশে চলে নির্মাণ কাজ অন্য পাশে চলে যানবাহন। এতে যেমন কমেছে যানবাহনের গতি, তেমনি বেড়েছে যানজট। বিরামপুর শহরের দুই প্রবেশ দ্বার বেলডাঙা থেকে রেলগেট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় প্রতিদিনেই যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
এতে রোগী বহনকারী গাড়ী ও কাচামাল বহনকারী গাড়ীগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। সেই সাথে আরো যোগ হয়েছে আষাঢ়ের ঘনঘন বৃষ্টি। একটু বৃষ্টি হলেই রাস্তা মাঝের বড় বড় গর্তগুলো পানিতে রাস্তার সমান হয়ে যায়। এতে গাড়ী চালক গর্ত আছে বুঝতে পারলে ঘটছে দূর্ঘটনা।
তবে যেখানে যেখানে বেশি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, সেখানে রাবিস ও পাথর দিয়ে সাময়িক ভাবে গাড়ী চলাচলের ব্যাবস্থা করে দিচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।
এতে স্থানীয় মানুষের দূর্ভোগ চরমে ওঠেছে, বিরামপুর শহরে কোন ফুটওভার ব্রিজ না থাকায়
যানজটের সময় রাস্তা পারাপারে অনেক অসুবিধা পোহাতে হচ্ছে বিরামপুর বাসীকে।
বার্তা প্রেরক
মাসুদ রানা
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি












