সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের সিরাজগঞ্জ –১ কাজিপুর আসন শূন্য ঘোষণা

কাজিপুর ( সিরাজগঞ্জ)  প্রতিনিধিঃ সাবেক মন্ত্রী, ১৪ দলের মুখপাত্র ও আওয়ামীলীগের প্রেসিডিয়ামের সদস্য মোহাম্মদ নাসিম গত ১৩-০৬-২০২০ ইং তারিখ মৃত্যুবরণ করায় তার সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান তার আসনটি শূন্য ঘোষণা করেন।আসন শূন্য ঘোষণা করায় বুধবার গেজেট প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ৩০ জ্যৈষ্ঠ ১৪২৭/১৩ জুন ২০২০ তারিখ পূর্বাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোটের আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে। তবে করোনাভাইরাসের প্রকোপের কারণে সব ধরনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

বার্তা প্রেরক                                                                                                                      জাহিদ হাসান                                                                                                                কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন