প্রতিবারের ন্যায় এইবারও “শেখ হাসিনার দীক্ষা মানসম্মত শিক্ষা রূপালী ব্যাংক শিওরক্যাশে উপবৃত্তি সারাদেশে” এই শ্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও রূপালী ব্যাংক ‘শিওরক্যাশ’ মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে সারাদেশে প্রাথমিক পর্যায়ের প্রায় ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর অভিভাবকের ‘‘শিওরক্যাশ’’ অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য- ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়াতপুর জেলার ২৯টি উপজেলার মোট ৩ হাজার ৬৬৪ টি বিদ্যালয়ের ৪ লক্ষ ৮১ হাজার ৬০৮ জন অভিভাবকের ‘শিওরক্যাশ’ মোবাইল ব্যাংকিং একউন্টে মোট ১৫ কোটি ২৫ লক্ষ ৫৩ হাজার ২০০ টাকা ইতিমধে পৌছে দেয়া হয়েছে। পাশাপাশি তারা এই টাকা তাদের নিকটস্থ রূপালী ব্যাংক ‘শিওরক্যাশ’ এজেন্ট পয়েন্ট থেকে সহজে তুলে নিতে পেড়েছেন।
একজন সুবিধাভোগীর মতামত, সরকারী এই প্রাথমিক উপবৃত্তির টাকা এই দূর্যোগের মুহুর্তে দেওয়ায় আমরা খুবই খুশি । টাকাটা খুবই দরকার ছিলো এই সময়ে। রূপালী ব্যাংক ‘শিওরক্যাশ’ এর মাধ্যমে টাকা বিতরন করায় আমি আমার বাড়ীর পাশের এজেন্ট থেকে টাকাটা উত্তোলন করতে পেরেছি।
এছাড়াও ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়াতপুর জেলার ২৯টি উপজেলার মোট কর্মহীন হতদরিদ্র ১০ হাজার ০১৪ পরিবারের সদস্যকে নগদ ২৫০০/= টাকা করে সর্বমোট ২ কোটি ৫০ লক্ষ ৩৫ হাজার টাকা প্রদান করেছে রূপালী ব্যাংক ‘শিওরক্যাশ’।
প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির অর্থ ও কর্মহীন মানুষদের মোট ১৭ কোটি ৭৫ লক্ষ ৮৮ হাজার ২০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে রূপালী ব্যাংকের শিওরক্যাশ এর মাধ্যমে।
সুবিধাভুগী রাহিবুল আলম বলেন, শুরুতেই ধন্যবাদ জানাই মহান আল্লাহ্তায়ালার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করোনার এই ক্রান্তিকালে রূপালী ব্যাংক ‘শিওরক্যাশ’ এর মধ্যেমে নগদ ২৫০০ টাকা পাওয়াতে আমার অনেক উপকার হয়েছে। আমি আমার বাড়ীর পাশের এজেন্ট থেকে টাকা তুলতে পেরেছি কোন ঝামেলা ছাড়াই।
এই ব্যাপারে ‘শিওরক্যাশ’ এর খুলনা এবং বরিশালের ক্লাস্টার হেড নাজমুল হাসান বলেন, করোনাকালীন জাতীয় সংকট মুহুর্তে সবাই যখন গৃহবন্ধী তখন ১ কোটি ৪০ লাখ মায়ের উপবৃওির টাকা তারা যেন কোনরকম ঝামেলা ছাড়াই নিকটস্থ এজেন্ট পয়েন্ট থেকে তুলতে পারেন সেই জন্য আমরা নিজেরা মাঠে থেকে আমাদের বিক্রয় প্রতিনিধি ও স্থানীয় পরিবেশকদের নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে রূপালী ব্যাংক ‘শিওরক্যাশ’ এর ফরিদপুরের এরিয়া সেলস ম্যানেজার তানভীর তাহের আরিয়ান বলেন, আমরা অত্যান্ত আনন্দিত যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ সহায়তা এই করোনা পরিস্থিততির মধ্যে আমরা এই শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে পৌছে দিতে পেরেছি। করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে সরকারের এবং ‘শিওরক্যাশ’ কর্তিপক্ষ এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। এই ব্যাপারে আমাদের ‘শিওরক্যাশ’ এর হেড অব সেলস জনাব ফারুক হোসেন স্যার এবং সকল উর্ধতন কমকর্তারা সরাসরি আমাদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন যাতে করে করোনা পরিস্থিতির প্রতিবন্ধকতার কারনে কোন সুবিধাভোগী অভিভাবকের টাকা তুলতে কোনরকম সমস্যা না হয়।
বার্তা প্রেরক
তানভীর
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি












