রামগঞ্জে১৩ জনসহ লক্ষ্মীপুরে আরোও ১৭ জন করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুরে নতুন করে আরোও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে জেলার রামগঞ্জ উপজেলায় ১৩ জন,  কমলনগর উপজেলায় ৩ জন ও সদর উপজেলায় ১ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ৪৬৫ জন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন অফিস থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুরে ১৭ জনের করোনা পজেটিভ আসে। এনিয়ে জেলায় ৪’শ ৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সদরে-২০৯ জন, রায়পুরে ৫৩ জন, রামগঞ্জে ৯৮ জন, রামগতি ৩২ জন ও কমলনগরে ৭৩ জন।

বার্তা প্রেরক                                                                                                                        মিজানুর রহমান                                                                                                              রামগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন