সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগ।
সোমবার দলীয় কার্যালয়ে আয়োজিত এসংক্রান্ত এক সভায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী এ কর্মসূচি ঘোষণা করেন।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর আংশিক) আসনের সাংসদ মোহাম্মদ নাসিম স্মরণে মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, মসজিদ, মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল, এতিমখানায় কোরআনখানি ও উন্নতমানের খাবার পরিবেশন, হাট-বাজারের দোকানপাটে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণ ও দোয়ার অনুষ্ঠান। এ ছাড়া মাসব্যাপী উপজেলার সব মসজিদে জুমার নামাজ শেষে প্রার্থনা অনুষ্ঠিত হবে।
বার্তা প্রেরক জাহিদ হাসান কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি












