গাংনীতে পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

মেহেরপুরের গাংনীতে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা ও সচেতনতামূলক প্রচারণা এবং লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক-লিফলেট বিতরণ ও প্রচারণা করা হয়।

মেহেরপুর জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নির্দেশে গাংনী থানা পুলিশ বিতরণ ও প্রচারণা করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন থানার (তদন্ত) ওসি সাজেদুল ইসলামসহ পুলিশ সদস্যরা।

বার্তা প্রেরক                                                                                                                        এ সিদ্দিকী শাহীন                                                                                                                    মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন