“জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৫ই জুন) সকালে ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এর অর্থায়ন ও তত্তা¡বধানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্ট্রেট শাহিনা শবনমের
সভাপতিত্বে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জিয়াউর রহমান টিটিসি নীলফামারী, দিলারা আজাদ ইন্সট্রাক্টর কম্পিউটার টিটিসি নীলফামারী, মাজেদুর রহমান ইন্সট্রাক্টর গণিত ও (অঃদাঃ) প্রশিক্ষন শাখা টিটিসি নীলফামারী, উপজেলা প্রকৌশলী
মিজানুর রহমান সর্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইসতেহারে ঘোষনা করেছিলেন যে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে গড়ে ১ হাজার জনবলকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষন দিয়ে প্রবাসী কল্যান
মন্ত্রনালয়ের অধিনে বিদেশে পাঠানো হবে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে বোড়াগাড়ী ব্রীজ সংলগ্ন পশ্চিম দিকে টিটিসি সেন্টারের জায়গা নির্ধারন করে অনুমোদনের জন্য মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। অতি শিঘ্রই তা বাস্তবায়ন হবে বলে তারা জানিয়েছেন।
এসময় উপজেলার ইউপি চেয়ারম্যানগন, স্কুল ও কলেজের শিক্ষক,সরকারি কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ ও বিভিন্ন পেশার ১শত সুধীজন উপস্থিত
ছিলেন।
বার্তা প্রেরক
মোসাদ্দেকুর রহমান সাজু ডোমার (নীলফামারী)












