কুষ্টিয়াতে একদিনে কোভিড-১৯ পজেটিভ ১২ জন

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ১৬ জুন ২০২০ মোট ২৮১ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১২৩, মেহেরপুর ২০, ঝিনাইদহ ৭৩, চুয়াডাঙ্গা ৬৫) মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ৭ জন ও ভেড়ামারা উপজেলায় ৫ জনসহ মোট ১২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
এছাড়া ঝিনাইদহ জেলায় ১৩ জন, চুয়াডাঙ্গায় ৩ জন ও মেহেরপুরে ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। তাছাড়া ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার ১ জন করে ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানা ১ জন করে ত্রিমোহনী, সদর হাসপাতাল, কুটিপাড়া, হাউজিং বি ব্লক, কালিশংকরপুর ও ২ জন চৌড়হাস। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা ১ জন করে ভেড়ামারা পৌরসভা, গোলাপনগর, ফারাকপুর ও ২ জন বার মাইল।
কুষ্টিয়া সিভিল সার্জন জনগনের দৃষ্টি আকর্ষন করে বলেন ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন