খুলনাতে রোগীর স্বজনদের আঘাতে ডাঃ নিহত

খুলনায় রোগীর স্বজনদের হামলায় চিকিৎসক নিহত হয়েছে। রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টায় খুলনার বিশেষায়িত শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাঃ রাকিব উদ্দিন (৫৭) মারা যান। ডাঃ রাকিব উদ্দিন নগরীর গল্লামারীতে অবস্থিত রাইসা ক্লিনিকের পরিচালক এবং বাগেরহাট মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেনিং স্কুল (ম্যাটস) এর অধ্যক্ষ ছিলেন।
নিহতের ছোট ভাই প্রভাষক মোঃ সাইফুল ইসলাম এর মাধ্যমে জানা যায় নগরীর মোহাম্মদ নগরের প্রসুতী নারী শিউলী বেগমকে গত (১৪)জুন রবিবার  সকালে সিজারের জন্য রাইসা ক্লিনিকে ভর্তি করা হয়। এবং ওইদিন বিকাল ৪:৩০টায় সিজার সম্পন্ন করা হয়, প্রথমে মা ও বাচ্চা ২জনই সুস্থ ছিলেন পরবর্তীতে প্রচুর রক্তক্ষরণ হয় তখন তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে রেফার করা হয় কিন্তু রোগীর অবস্থার অবনতি দেখে (খুমেক) হাসপাতাল থেকে ঢাকাতে রেফার করা হয় এবং ঢাকায় নেবার পথে রোগী মারা যানন।
তিনি আরও জানান, ভিডিও ফুটেজে দেখা যায় ১৫ জুন রাতে এ ঘটনায় সম্ভাব্য হামলাকারী রোগীর স্বজনসহ কয়েকজন মহিলা। তারা ১৫ জুন রাত ৮টা ৫০ মিনিটের দিকে আমার বড় ভাই ডাঃ রাকিবকে এলোপাতাড়ি কিল ঘুসি লাথি এবং পরবর্তীতে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। তাকে প্রথমে নগরীর গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনার বিশেষায়িত শেখ আবু নাসের হাসপাতালে আই সি ইউ তে নেওয়া হয় সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যায়।
শেখ আবু নাসের হাসপাতালের পরিচালক ডাঃ বিধান চন্দ্র গোস্বামী জানান, মস্তিস্কে আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ডাঃ রাকিবের মৃত্যু হয়েছে, খুলনা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) জনাব মোঃ আসলাম বাহার বুলবুল জানান আমি সংবাদের সত্যতা যাচাই করার জন্য রাইসা ক্লিনিকে গিয়েছি এবং পরবর্তী কার্যক্রম চলছে। মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তা প্রেরক
মোঃ সাইফুল ইসলাম
খুলনা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন