চার কর্মকর্তা ও এক পিওন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় কুষ্টিয়ার দুটি ব্যাংক লকডাউন ঘোষণা করা হয়েছে। ব্যাংক দুটি হচ্ছে কুষ্টিয়া শহরের এনএস রোডে অবস্থিত পূবালী ব্যাংক কুষ্টিয়া শাখা এবং ইসলামী ব্যাংকের কুষ্টিয়ার পোড়াদহ শাখা।
এর মধ্যে রোববার ইসলামী ব্যাংকের কুষ্টিয়ার পোড়াদহ শাখা এবং গত শুক্রবার থেকে পূবালী ব্যাংক কুষ্টিয়া শাখা লকডাউন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তিনি জানান, আগামী শনিবার পর্যন্ত যদি ব্যাংকের অন্য কোনো কর্মকর্তা-কর্মচারীর মধ্যে করোনা উপসর্গ না দেখা যায় তাহলে রোববার থেকে লকডাউন তুলে নেয়া হবে।
এদিকে শনিবার রাতে ইসলামী ব্যাংকের কুষ্টিয়ার পোড়াদহ শাখার একজন সিনিয়র অফিসার, একজন অফিসার এবং কর্মরত পিওনের করোনা শনাক্ত হয়। এ কারণে রোববার থেকে ইসলামী ব্যাংকের কুষ্টিয়ার পোড়াদহ শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে।












