আজ (১৫ জুন সোমবার) থেকে সারা দেশের মত আমাদের দোয়ারাবাজারের যে সকল ইউনিয়নে থাকবে জোন ভিত্তিক লকডাউন। আর এই রেড জোনে লকডাউন থাকা এলাকায় থাকবে সাধারণ ছুটি।
বাংলাবাজার ইউনিয়ন- রেড জোন
নরসিংপুর ইউনিয়ন- ইয়েলো জোন
দোয়ারাবাজার ইউনিয়ন- রেড জোন
মান্নার গাঁও ইউনিয়ন- রেড জোন
পান্ডার গাঁও ইউনিয়ন- ইয়েলো জোন
দোহালিয়া ইউনিয়ন- গ্ৰীন জোন
লক্ষীপুর ইউনিয়ন- গ্ৰীন জোন
বোগলাবাজার ইউনিয়ন- গ্ৰীন জোন
সুরমা ইউনিয়ন- গ্ৰীন জোন
করোনা পরিস্থিতিতে টানা দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত পরিসরে অফিস খুলে গত ৩১ মে। যেখানে অসুস্থ, বয়স্কজন ও প্রসূতি কর্মীদের জন্য বাড়িতে অবস্থানের সুযোগসহ রাখা হয় বেশি কিছু স্বাস্থ্যবিধি মেনে অফিস করার বিধি-নিষেধ। জনপ্রশাসন মন্ত্রণালয় ঘোষিত ওই প্রজ্ঞাপনের সময়সীমা বেঁধে দেয়া হয় আগামী ১৫ জুন পর্যন্ত। তবে নতুন প্রজ্ঞাপন না আসা পর্যন্ত পূর্বের নিয়মই বহাল থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
বেশি আক্রান্ত এলাকাকে রেড, অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে ইয়েলো ও একেবারে কম আক্রান্ত বা করোনামুক্ত এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে। রেড জোনকে লকডাউন করা হবে, ইয়েলো জোনে যেন আর সংক্রমণ না বাড়ে সেই পদক্ষেপ নেয়া হবে। সতর্কতা থাকবে গ্রিন জোনেও। লকডাউনের মেয়াদ হবে ১৪ থেকে ২১ দিন পর্যন্ত।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৩ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১১৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৪১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫২০জনে। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬ হাজার ৬৩৮টি আর আজ পরীক্ষা করা হয়েছে ১৪৫০৫ টি। নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৩৩১ জন।
বার্তা প্রেরক
হাছান আলী
দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার প্রতিনিধি












