মেহেরপুরের গাংনীতে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে ছাত্রলীগ। রবিবার দুপুর ১২ টায় শহর ছাত্রলীগের উদ্যোগে গাংনী বাজারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন।
এসময় গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদ হোসেন, সাধারন সম্পাদক বিপ্লব হোসেন,শহর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব,কাথুলী ইউটি ছাত্রলীগের সভাপতি মানিক আহমেদ,কাজিপুর ইউপি ছাত্রলীগের সভাপতি সুইট সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












