করোনায় চকরিয়ার আইনজীবী সহকারীর মৃত্যু 

শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন কক্সবাজার বারের আইনজীবি সহকারী মোঃ ইমরান (৫৪)। ঢাকায় দীর্ঘ সময় লাইফ সাপোর্টে রাখার পর শনিবার  (১৩জুন) সকালে  তিনি মারা যান। তার স্ত্রীর ভাই মোঃ নাসির উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।
মোঃ নাসির উদ্দীন জানান, ২৭ মে থেকে জ্বর,সর্দিতে  র্আক্রান্ত হন মোঃ ইমরান। দীর্ঘদিন তিনি বাসায় থেকে চিকিৎসা নেন।
এর মধ্যে অবস্থার অবনতি হয়ে শ্বাসকষ্ট হলে গত ৯জুন তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১১জুন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আইসিওতে রাখা হয়। আইসিওতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত মোঃইমরানের বাড়ি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহঁরচাদার বিবিরখীলে বলে জানাগেছে।
বার্তা প্রেরক
মোঃজহিরুল ইসলাম
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন