উলিপুরে আম গাছ থেকে পরে একজনের মৃত্যু

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে আম গাছ থেকে পরে মোঃ মাসুম নামে এক শিক্ষার্থীর ম‌ৃত্যু হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মাসুম ছোট বেলা থেকে নানা মোঃ বাচ্চু মিয়ার বাড়িতে থেকে লেখাপড়া করতো। রবিবার(১৪জুন) বেলা ১১টার দিকে নিহত মাসুম আম পাড়ার জন্য আম গাছে উঠে । কিন্তু হঠাৎ করে নিজের নিয়ন্ত্রন হারিয়ে শুকনো ডাল ভেঙে মাটিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিহত মাসুম আপুয়ার খাতা নেছারীয়া আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র ছিলেন। মাসুমের বাবার বাড়ি রাজারহাট উপজেলার ফকরের হাট ইউনিয়নের বটতলি গ্রামে। তার বাবার নাম মোঃ আল-আমিন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বার্তা প্রেরক
মোঃ সাহেব আলী
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন