খাগড়াছড়িতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। খাগড়াছড়িতে করোনায় আক্রান্তের পুরোনো রেকর্ড ভেঙে গড়েছে নতুন রেকর্ড। চিকিৎসক, পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ একদিনে সর্বোচ্চ ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন করে আক্রান্তদের মধ্যে ১৫ জনই পুলিশ সদস্য। করোনায় আক্রান্ত হয়েছেন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারও। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ শনিবার (১৩ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি ও গুইমারা ছাড়া সাত উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ।












