রামগঞ্জে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলাব্যাপী বন্ধু মহলের উদ্যোগে অসহায় চিন্নমুল মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নন্দনপুর গ্রামের প্রতিবন্ধী বিপুল কে একটি হুইল চেয়ার বিতরন করা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে রামগঞ্জে বন্ধু মহলের পক্ষ থেকে সার্বিক ও আর্থিক সহযোগীতায় অসহায় চিন্নমুল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। রামগঞ্জ থেকে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম প্রর্যায়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তারা।

এই সময়ে বন্ধু মহলের পক্ষ থেকে ইমতিয়াজ খন্দকার অপু মাষ্টার জানান সমাজের বিত্তশালী লোকজন এসকল অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এদের বেঁচে থাকার প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করলে এ মানুষগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে। আমাদের এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হল সমাজের উচ্চ শ্রেণির মানুষরা যেন এসকল ছিন্নমূল মানুষদের জন্য এগিয়ে আসে এবং তাদের পাশে থাকে।

বার্তা প্রেরক
মিজানুর রহমান
রামগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন