যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলে অলি গলির রাস্তা এখন ডাস্টবিন। যেমন একপশলা বৃষ্টিতে রাস্তার নোংরা পানিতে ঢলাঢলি খায় রাস্তা তেমনি মানুষের নোংরা ফেলা যে নোংরামি কর্ম।ড্রেনের পচা ময়লা তুলে পৌরসভা থেকে ড্রেনের পাশে তুলে রেখে যায়।আর তাই যানবাহনের চাকায় গড়গড়িয়ে আবার সারা রাস্তা ছড়িয়ে যায়।রাতের আধারে অনেক মানুষ ব্যাগভরে পচা নোংরা ফেলে যায় রাস্তায় এতে মানুষের চলাচলে নাকে কাপড় আর পায়ের কাপড় তুলে চলতে হয়।এমন নোংরা পরিবেশের কারণে এলাকায় বেড়েছে বিভিন্ন খোচপচড়া রোগের সংক্রমন।
এলাকার মানুষকে বার বার পোষ্টার দিয়ে সচেতন করা হলেও যেখানে পোস্টার সেখানেই নোংরা ফেলে যায়।যেমন কুষ্টিয়া পৌরসভার পরিস্কারপরিচ্ছন্নতার কোন গরজ নেই তেমনি এলাকার কিছু মানুষেরও একই অবস্থা। এমন অবস্থা চললে এক সময় ১৮ নং ওয়ার্ডের সকাল সন্ধ্যা গলি হবে নোংরা পচা গলি এমনটাই মনে করেন এলাকার সচেতন নাগরিক।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












