মেহেরপুরের গাংনীর সাহেবনগর গ্রামের ইসমত কবির ডাবলু হত্যা মামলার আসামী লাল্টু কানা (৪২) কে জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আদালতের অনুমতি নিয়ে বুধবার তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গাংনী থানার ওসি তদন্ত মো: সাজেদুল ইসলাম। জিজ্ঞাবাসাবাদে গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গাংনী থানার ওসি তদন্ত মো: সাজেদুল ইসলাম জানান,গত ৮ জুন মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে রিমান্ড আবেদন শুনানী শেষে লাল্টু কানাকে জেলগেটে দুদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন। গত মঙ্গল ও বুধবার তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায় লাল্টু কানা গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে। মামলাটি তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তিনি আরো জানান, মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।গাং নী থানার ওসি মো: ওবাইদুর রহমান বলেন,লাল্টু কানার নামে গাংনী থানায় হত্যা, পুলিশের উপর হামলা, চাঁদাবাজি, অপহরন, ডাকাতির ৫টি ও মিরপুর থানায় মাদকের একটি মামলা রয়েছে।
উল্লেখ্য : গত ১৬ মে শনিবার সন্ধ্যায় গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে লিচু বাগান দখলকে কেন্দ্র হামলায় উভয় পক্ষের ইসমত কবির ডাবলু ও সানারুল হক নিহত হয়। এ ঘটনায় ইসমত কবির ডাবলুর মা ইসলামা খাতুন বাদী হয়ে কাজিপুর ইউপি সদস্য হাবিবকে ১ ও লাল্টু কানা ২ নং আসামী করে ১০জন সহ অজ্ঞাত নামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে মামলা নং ১৬ তাং ১৭.০৫.২০ ও সানারুল হক নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ইসমত কবির ডাবলু ও তার পিতা খবিরের নামে হত্যা মামলা দায়ের করে যার নং ১৭ নং তাং ১৭.০৫.২০ ইং।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












