চট্টগ্রামে নগরীর হামিদচরে মিনি হাসপাতাল খুলেছেন ইকবাল হোসেন নামের এক তরুণ ব্যবসায়ী।যেখানে দেওয়া হবে বিনামূল্যে চিকিৎসা। করোনা ক্রান্তিকালে ধুঁকে ধুঁকে মৃত্যু মুখে পতিত হওয়া থেকে বাঁচাতে এবং নিজ এলাকার লোকজনকে চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্টসহ নগরীর হামিদচরে তিনি ‘মিনি হাসপাতাল’ খুলেছেন।
৫ বেডের এই মিনি হাসপাতালের তত্ত্বাবধানে থাকবেন কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক। রোগীদের সহায়তায় থাকবে স্বেচ্ছাসেবী এবং ২৪ ঘন্টা এই হাসপাতালে একজন রোগী সব ধরনের চিকিৎসা পাবেন। যার শ্বাসকষ্ট আছে,অক্সিজেন প্রয়োজন এমন এক রোগী অক্সিজেনসহ চিকিৎসা নিচ্ছে। প্রয়োজন অথচ সামর্থ্য নেই তাদের জন্য রাখা হয়েছে বিনামূল্যে অক্সিজেন। এছাড়াও রোগীর কন্ডিশনের উপর ভিত্তি করে রাখা হয়েছে রাত যাপনেরও সু-ব্যবস্থা। প্রতিটি এলাকায় এমন উদ্যােগ নেয়া এখন খুবি জরুরী বলে মনে করেন এই তরুণ ব্যবসায়ী।
বার্তা প্রেরক
মুহাম্মদ তাজউদ্দীন খান
চট্টগ্রাম প্রতিনিধি












