“দোয়ারাবাজারে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করছে ইউএনও কর্তৃক মনোনীত স্বেচ্ছাসেবক কমিটি”

Exif_JPEG_420
করোনা ভাইরাসের এই মহামারিতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের বাংলাদেশেও বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত ও মৃতদের সংখ্যা (সর্বশেষ ৭ জুন পর্যন্ত সর্বমোট আক্রান্ত-৬৫৭৬৯ জন, মৃত-৮৮৮)।
সরজমিনে দেখা গেছে যে, দেশের বিভিন্ন জেলা থেকে আগত লোকজনের মাধ্যমে গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে করোনার ভয়াল থাবা। দেশের এই করুন পরিস্থিতিতে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাবা সোনিয়া সুলতানা কর্তৃক মনোনীত ৭নং লক্ষ্মীপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকগণ স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান জনাব, আমিরুল হক এর নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের অন্যান্য জেলা থেকে আগত লোকজনদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরন, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ স্থানীয় হাট-বাজারে মাইকিং ও লিফলেট বিতরণ করার মাধ্যমে সতর্ক করে আসছে।

বার্তা প্রেরক                                                                                                                      হাছান আলী
দোয়ারাবাজার প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন