মেহেরপুরে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

মেহেরপুর সদর উপজেলা পরিষদের এডিবির অর্থায়নে নারী উন্নয়ন ফোরামের উদ্দ্যোগে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১২জন ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড্যা ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে বিদ্যালয়ের মেয়েদের হাতে বাইসাইকেল তুলে দেন।

এ সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, লতিফুন্নেছা লতাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন