জামালপুরের পিসিআর ল্যাব বন্ধ হয়ে গেল

জামালপুর জেলা নতুন করে আরও ১৮ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২২ জনে। তবে জেলার শেখ হাসিনা মেডিকেল কলেজের একমাত্র পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবটি বন্ধ থাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে আশঙ্কাজনক হারে।

বিষয়টি নিশ্চিত করে জেলার সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, গতকাল বৃহস্পতিবার জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ জন। এর আগের দিন ৫৪ জন আক্রান্ত হয়েছেন।

তবে ল্যাবটি সচলের চেষ্টার পাশাপাশি নতুন একটি পিসিআর মেশিনের জন্য তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছেন বলেও জানান তিনি।

জানা যায়, শেখ হাসিনা মেডিকেল কলেজের ওই ল্যাবটি বন্ধ থাকায় সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এতে রিপোর্ট পেতে অতিরিক্ত সময় লাগছে। যার ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ছে আশঙ্কাজনক হারে।

শুক্রবার ল্যাব পরিদর্শক অধ্যাপক এ কে এম. মুছা জানিয়েছেন, চালুর মাত্র ১৫ দিনের মাথায় হঠাৎ পিসিআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়। গত ২৭ মে ঢাকা থেকে আসা সংশ্নিষ্ট প্রকৌশলীরা কয়েক দিন চেষ্টা করেও ল্যাবটি সচল করতে পারেননি।

মেশিনটি চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে আনার পর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত ১২ মে।

বার্তা প্রেরক                                                                                                                        আব্দুল                                                                                                                            জামালপুর প্রতিনিধি

 

 

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন