সাবেক স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপি, মহোদয় করোনায় আক্রান্তিত হওয়ায় তার রোগমুক্তি কামনায় তার নিজ এলাকা কাজিপুরের প্রায় সকল মসজিদে জুমার নামাজ পর দোয়া করা হয়।
এদিকে আজ ভোরে ব্রেন স্ট্রোক করার পর তার অবস্থার আরও অবনতি হয় । তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়।৪৮ ঘন্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারপর বুঝা যাবে তার শরীরের অবস্থা।
এমন খবর শোনার পরে কাজিপুরের মানুষের ভিতর আতংকিত বিরাজ করছে। তার রোগ মুক্তির জন্য কাজিপুরের বিভিন্ন সামাজিক সংঘটন ও ব্যাক্তি উদ্দোগে অনেক জায়গায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। নাসিমের রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
করোনা চলাকালীন সময়েও তিনি তার নিজ এলাকায় একাধিকবার এসে বিভিন্ন জায়গায় ত্রান সামগ্রী বিতরণ করেন। তিনি কিছুদিন আগে নিজ জেলা সিরাজগঞ্জে এসে শহীদ এম মনসুর আলী কলেজে করোনা টেস্টের জন্য পিসি আর ল্যাব উদ্ভোদন করেন।
বার্তা প্রেরক
জাহিদ হাসান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি












