আজ বৃহঃস্পতিবার বিকেল ৫ টার দিকে শুরু হওয়া বৃষ্টি হয় টানা এক ঘন্টা।আর সেই বৃষ্টির জেরে কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড এর পূর্বমজমপুর এলাকা পরিনত হয়েছে অথৈ সমুদ্র। এলাকার ড্রেনেজ ব্যবস্থা অচল থাকায় বৃষ্টির পানি যেমন জমেছে রাস্তায় তেমনি উঠে গেছে মানুষের ঘরের মধ্যে।ড্রেনের নোংরা পানিতে পা চুবিয়েই চলাচল করছে এলাকার প্রায় ৮০ শতাংশ মানুষ।
আজ থেকে প্রায় ১৫ বছর আগে শেষ কাজ হয়েছিল এই এলাকার ড্রেন এবং রাস্তার।তার পর আর কোন উন্নয়নের মুখ দেখেনি এই এলাকার মানুষ।বার বার তাগিদ দেওয়া হয় পৌরসভায় বলা হয় এলাকার কাউন্সিলকে কিন্তু তারা শুধু ৪ মাস পর৷ ড্রেন গুলোর নোংরা ড্রেনের পাশে তুলেই দাই সেরেছেন।এলাকার মানুষগুলো এই নোংরা পরিবেশ বসবাস করতে করতে কতটা অতিস্ট তা কখনো নজরে পড়ে পৌর মেয়র সাহেব এর৷
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












