কুষ্টিয়ায় দিনমজুর খেটে-খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ

কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন রাজুর জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান অনিক আজ কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে অসহায়, খেটে খাওয়া ও দুস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছেন।

সরেজমিন দেখা যায় শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে নিজ হাতে এ খাবার বিতরণ করছেন অনিক।

এ বিষয়ে তার সাথে কথা হলে তিনি বলেন, “আমার পিতৃসম, শ্রদ্ধেয় চাচা জনাব আমজাদ হোসেন রাজুর আজ জন্মদিন। এ উপলক্ষে তাঁর ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে অসহায়দের মুখে একটু উন্নতমানের আহার তুলে দেয়ার চেষ্টা করেছি এবং তাদের নিকট প্রিয় চাচার জন্য দোয়া চেয়েছি।

উক্ত খাবার বিতরণের সময় ছাত্রলীগ নেতা পল্লব, জোয়ার, সৌরভ, এখলাছ, তানভীর, রিয়ন, ধ্রুব, রক্তিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
সবাফুল আলম খান জোয়ার                                                                                                  কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন