মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের মহরন্নেছা দূরারোগ্য ব্যাধি ক্যান্সারের সাথে লড়তে লড়তে হাপিয়ে উঠেছেন। বর্তমানে বিছানাগত অবস্থায় তিনি কোনভাবে বেঁচে আছেন। দুই ছেলে ও স্বামী নিয়ে তার সংসার। দুই ছেলের মধ্যে একজন বেকার ও একজন মানুষিক ভারসাম্যহীন এবং স্বামী দিনমজুর।
দিনমজুর স্বামী মহাসীন আলীর একার উপার্জনের উপর নির্ভর করেই চলে চার সদস্যর এ হতদরিদ্র পরিবারটি। তারপরও লকডাউনের কারণে প্রতিদিন চলেনা দিনমজুরের কাজ। ফলে এক আধ বেলা অর্ধাহারে অনাহারেও দিনকাল অতিবাহিত হয় তাদের। নুন আনতে পানতা ফুরায় উপরোন্ত রয়েছে ক্যান্সার রোগী মহরন্নেছা ও মানুষিক ভারসাম্যহীন ছেলের ঔষধ কেনার চাপ। সব মিলিয়ে ছিল্লি হতে বসেছে পরিবারটি। পরিবারটির পক্ষ থেকে সমাজের যারা বিত্তবান রয়েছেন তাদের নিকট সাহায্যের হাত বাড়িয়ে আকুল আবেদন করেছেন পরিবারের সদস্যরা।
যদি কোন সুহৃদয় ব্যাক্তি সাহয্য করতে চান তাহলে এই বিকাশ নং- 01709344093 (নামঃ সুমন) যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












