করোনা ভাইরাসকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী কর্মহীন, মধ্যবিত্ত ও অসহায় পরিবারের মাঝে ২ হাজার ৫ শত টাকা প্রদানের জন্য বরাদ্ধকৃত তালিকা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া উপকার ভোগীদের সুবিধার্থে প্রকাশ করেন।
বুধবার সকাল ১২টায় চেয়ারম্যানের নির্দেশে পরিষদেরর সচিব সৈয়দ আজহারুল বাশার উক্ত তালিকা পরিষদের নোটিশ বোর্ডে ও পরিষদের ওয়েব সাইটে প্রকাশ করেন।
চেয়ারম্যানের এমন সচ্ছতা ও জবাবদিহিতা মূলক কাজের জন্য বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ব্যাপক প্রংশসা করতে দেখা যায়।
ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম খোকন, ব্যবসায়ী ও সমাজ সেবক সাইফুল ইসলাম মিজি,ইউপি সদস্য আবদুল আজিজ,রামগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান আনোয়ার হোসেন পাটোয়ারী, ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি মামুনুর রশিদ মামুন,আরিফ হোসেন, সাবেক সেনা সার্জেন্ট বাচ্ছু আঠিয়া, পেশাজীবি ফারুক হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মহিন উদ্দিন সুজন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শরিফ হোসেনসহ অনেকে বলেন, পত্রপত্রিকায়, টেলিভিশনে ও অনলাইনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রতিদিন যখন প্রধানমন্ত্রী দেওয়া ত্রান, টাকা বিতরন ও রেশন কার্ড নিয়ে অনিয়মের খবর শুনতে হয়।
সেখানে ভাদুর ইউনিয়ন চেয়ারম্যান সচ্ছতা ও জবাদিহিতার আওতায় এসে জনসম্মুখে সকল তালিকা প্রকাশ করা সত্যিই প্রসংশার দাবীদার। আমরা তার এ সাহসীপূর্ন কাজের জন্য ধন্যবাদ জানাই।
চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া বলেন, আমার বাবা মরহুম তোফায়েল আহম্মদ ভূইয়া এ পরিষদের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। জনপ্রতিনিধি হওয়া আল্লাহ প্রদত্ত একটি দান।
আমি সব সময় চেষ্টার করছি সরকারের দেওয়া সকল সুযোগ সুবিধা গুলি সাধারন জনগনের মাঝে যথাযথ বন্টন করা জন্য। উক্ত তালিকাটিও আমি জনগনের সুবিধার্থে পরিষদের নোটিশ বোর্ড ও ওয়েব সাইটে প্রকাশ করি।
বার্তা প্রেরক
মিজানুর রহমান
রামগঞ্জ প্রতিনিধি












