কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কুড়িগ্রাম-চিলমারী সড়কের হ্যালিপ্যাড নামক স্থানে শ্যামলী পরিবহন নামের একটি নাইট কোচ পেছন থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা কে ধাক্কা দিলে ৬জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৪জুন) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম থেকে চিলমারী অভিমুখে আসা দ্রুতগামী নাইট কোচটি সামনে থাকা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির সামনে ও পেছনে দুমড়েমুচড়ে যায়, এবং ৬জন আহত হয়।
আহত ৬জনের মধ্যে ১জন কে গুরুতর অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ও অন্যদের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে আসা বাসটি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিলে ছয় জন আহত হয়। ঘাতক বাসটি আটক করা হলেও ড্রাইভার পালাতক রয়েছেন বলে তিনি জানান।
বার্তা প্রেরক
মোঃ সাহেব আলী
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি












