খাদ্য কর্মকর্তাকে ব্ল্যাক মেইল করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আটক ৭

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গত ১ জুন উপজেলা সদরের নাগরবন্দর এলাকার নাটমরিচায় গ্রামে উপজেলা খাদ্য কর্মকর্তাকে  ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন নাটমরিচায় গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মাছুদ রানা (২৬), আঃ মান্নানের ছেলে শাকিল, দুলু মিয়ার কন্যা সাথী বেগম (৩৫), মীরেরচক গ্রামের লেবু ড্রাইভারের ছেলে  বিপুল, সংসারদিঘি গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী  তানজিলা বেগম (২৬), একই গ্রামের মাহমুদা বেগম (৩৫), সোহরাবের ছেলে মেহেদী হাসান (২৫)। আদালতে তাদের হাজির করা হলে ৩ দিনের রিমান্ড মুঞ্জুর করে।

জানাযায় গত সোমবার বিকালে খাদ্য কর্মকর্তা কামাল উদ্দিন সরকার অফিস থেকে রিজার্ভ সিএনজি যোগে নাগরবন্দরের গোডাউনে যাচ্ছিলেন। পথিমধ্যে বৃষ্টি শুরু হয় এবং কিছুদুর যেতেই ২ জন বোরকা পরিহিতা মহিলা নিষেধ করা সত্বেও সিএনজি তে উঠে পড়ে। একটু দুরে যেতেই আর একজন অপরিচিত যুবক সিএনজিতে উঠে এবং কিছুদের একজন মহিলা সিএনজি থেকে নেমে যায়।

তখন সামনের সিটে বসা ছেলেটি পিছনের সিটে বসে এবং হঠাৎ সিএনজি তে থাকা মহিলাটি তার বুকের কাপড় ছিড়ে  ফেলে। তখন ঐ যুবকটি জোর করে খাদ্য কর্মকর্তাকে সিএনজি থেকে নামিয়ে নাটমরিয়াচ গ্রামে ঘরে আটকে রাখে। এসময় আরো ৪ জন যুবক যুক্তহয়ে  ফ্লিমি স্টাইলে তার কাছে থেকে বিকাশে ৩৫০০০ টাকা নেয়। থানায় মামলা করলে বিকাশ নাম্বারের সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়।

বার্তা প্ররক
মিজানুর রহমান
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন