মাদারীপুরে গতকাল মঙ্গলবার (২ জুন) ২৬ ব্যক্তির করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের রিপোর্ট আসে।
এর মধ্যে সদর উপজেলার মিঠাপুর গ্রামের আব্দুল হাকিম নামের একজন নমুনা প্রদানের পরেই বাড়িতে মারা যান।
তার নমুনার রিপোর্ট করোনা পজিটিভ আসে। ফলে মাদারীপুরে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩ জনে দাঁড়ালো।
এছাড়া মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে কোন নমুনার রিপোর্ট না আসায় নতুন করে কোন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত নাই।
এদিকে কালকিনি উপজেলার একজন সুস্থ হয়েছেন। আজ বুধাবার (৩ জুন) এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা পূর্বের ১৪৯ জনে রয়েছে।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে কোন রিপোর্ট না আসায় নতুন করে কেউ করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয় নাই।
ফলে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৪৯ জন। এছাড়া কালকিনি উপজেলার একজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭২ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গত ২৮ মে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন।
গতকাল তার নমুনার রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ আসার পর জানা যায়, তার নমুনা প্রদানের পর গত ৩১ মে তারিখে তিনি বাড়িতে বসে মারা যান।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১৫৭ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।
বুধবার জেলায় এ পর্যন্ত মোট ২৮৭৩ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং ২৩৪৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত তিনজন মৃত্যুবরণ করেছেন।
স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা মোট ১৪৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩৮ জন, শিবচর উপজেলায় ৩৪ জন, রাজৈর উপজেলায় ৫২ জন এবং কালকিনি উপজেলায় ২৫ জন।
বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি












