ধুনটে হত্যা চেষ্টার মামলায় আটক ৩

বগুড়ার ধুনটে আমেনা বেগম (৪০) ও মানিক উদ্দীন (৫০) কে হত্যা চেষ্টার মামলায় আল-আমীন (২৫), মনির (২২) ও আব্দুর রহমান (৫২) কে আটক করেছে ধুনট থানা পুলিশ। বুধবার ভোর রাতে পিরহাটি গ্রামে অভিযান চালিয়ে রাস্তা থেকে তাদের আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, পিরহাটি পশ্চিমপাড়ার মহির উদ্দিনের দুই ছেলে, আল-আমীন ও মনির এবং একই গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে আব্দুর রহমান। মামলা সূত্রে জানা যায়, মানিক উদ্দিনের নাতী জোনায়েদ প্রতিদিনের ন্যায় গত ৯ এপ্রিল খেলাধুলা করছিলো। এসময় প্রতিবেশী আল-আমীন ও মনির জোনায়েদকে ধাওয়া করে। পরে দৌড়ে মানিকের কাছে আসে তার নাতী জোনায়েদ।পরে মানিক উদ্দিন তার নাতিকে ধাওয়া করার কারণ জানতে চাইলে তারা চোর বলে। চোর বলায় প্রতিবাদ করে মানিক।

প্রতিবাদ করায় আসামী মানিককে অশ্লীল ভাষায় গালি গালাজ করে। গালী গালাজের এক পর্যায়ে দেশিয় অস্ত্র ও লাঠি দিয়ে মানিককে পিটিয়ে আহত করে। মানিক কে পেটানোর সময় তার স্ত্রী আমেনা খাতুন এগিয়ে আসলে তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অস্থার অবনতি হলে বগুড়া শজিমেকে ভর্তি করে। এ ঘটনায় গত ১৩ এপ্রিল মানিক উদ্দিন ধুনট থানায় মহির উদ্দিন, মহরম, মোসলেম উদ্দিন, কহিনুর খাতুন, আল-আমীন, মনির, আব্দুর রহমান জনের নাম উল্লেখ করে মামলা করে।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এ মামলায় থানা পুলিশ আল-আমীন, মনির, আব্দুর রহমান আটক করেছে। এবং বগুড়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

বার্তা প্রেরক
তারিকুল ইসলাম
ধুনট (বগুড়া) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন