কুড়িগ্রামে পাকা ধান, গম, ভুট্টা নষ্ট করছে ভারতীয় বন্য হাতি

কুড়িগ্রাম জেলার রাজিবপুর ও রৌমারী উপজেলা সীমান্ত দিয়ে ভারতীয় বন্য হাতি ঢুকে পাকা ধান,গম, ভুট্টা ও অন্যান্য ফসলি জমি নষ্ট করছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এলাকাবাসী জানান, রাজিবপুর ও রৌমারী সীমান্ত বিএসএফ খুলে দিয়েছে।ফলে ভারতীয় বন্য হাতি গুলো সহজে জেলায় ঢুকে পরেছে। আগে হাতি গুলো রাতের বেলা আসলেও এখন দিনের বেলায়ও আসতেছে।
মোঃ কামরুল নামে এক সীমান্তবাসী জানান,প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশের ভিতরে হাতি গুলো ঢুকে পরেছে। ভারতীয় বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে দিয়ে হাতি গুলোকে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে এবং হাতি গুলোর যেন বাংলাদেশিরা কোনো ধরনের ক্ষতি করতে না পারে সেদিকেও নজর দিয়েছে বিএসএফ।
বেলাল নামে আরেক সীমান্তবাসী জানান, রৌমারী উপজেলার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭১/৭২ দিয়ে প্রতিদিন ২৫ থেকে ৩০টি হাতি উপজেলায় ঢুকে বিভিন্ন ধরনের ক্ষতি করছে। এতে সীমান্তবাসীরা আতংকিত হয়ে পরেছে। আমরা এর একটি স্থায়ী সমাধান চাই।
বার্তা প্রেরক
মোঃ সাহেব আলী
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন