সাবেক স্বাস্থ্য মন্ত্রী নাসিম সাহেবের রোগ মুক্তির জন্য কাজিপুরের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা।
সাবেক স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপি, মহোদয়ের রোগমুক্তি কামনায় তার নিজ এলাকা কাজিপুরের বিভিন্ন মসজিদ ও মন্দিরে দোয়া প্রার্থনা করা হয়।
করোনা চলাকালীন সময়েও তিনি তার নিজ এলাকায় একাধিকবার এসে বিভিন্ন জায়গায় ত্রান সামগ্রী বিতরণ করেন। তিনি কিছুদিন আগে নিজ জেলা সিরাজগঞ্জে এসে শহীদ এম মনসুর আলী কলেজে করোনা টেস্টের জন্য পিসি আর ল্যাব উদ্ভোদন করেন। করোনা পজেটিভ হওয়ায় পুরো কাজিপুর বাসী এখন স্তপ্ধ।
তার রোগ মুক্তির জন্য কাজিপুরের বিভিন্ন সামাজিক সংঘটন ও ব্যাক্তি উদ্দোগে অনেক জায়গায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। নাসিম সাহেবের রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজি।
বার্তা প্রেরক
জাহিদ হাসান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি












