সরকারি নির্দেশ অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন

পটিয়া উপজেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করার অপরাধে চট্টগ্রাম হতে পটিয়ামুখী যাত্রীবাহী আর.বি পরিবহন (চট্টমেট্রো-জ, ১১-১২৯৮) মিনি বাসকে ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন জনাব ফারহানা জাহান উপমা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পটিয়া, চট্টগ্রাম। এছাড়া পটিয়া বৈলতলি রোড ও মাজার গেইট এলাকায় সন্ধ্যার পর জনসমাগম করে দোকান খোলা রাখায় ০৩টি দোকানের মালিককে ৫,১০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বার্তা বাহক
মুহাম্মাদ তাজউদ্দীন খান
চট্টগ্রাম প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন