সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মা-ছেলে মুক্ত হয়েছে।
সুস্থ রোগীরা হলেন, উপজেলার হালুকান্দি গ্রামের সেলিনা বেগম (৩৫), ও ছেলে সালমান (৮)।
সবশের্ষ পরীক্ষায় নমুনা নেগেটিভ আসায় মঙ্গলবার (২জুন) সকাল সাড়ে দশটায় কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের ছাড়পত্র ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলার চেয়ারম্যান এস.এম.শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারুক হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে স্বপরিবারে এসেছিলেন সেলিম হোসেন, পরে খবর পেয়ে ৩০ এপ্রিল নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
বার্তা প্রেরক
ইয়াছিন কবির
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি












