কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ০২ জুন ২০২০ মোট ১৮৭ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১২০, চুয়াডাঙ্গা ৩৭, মেহেরপুর ৩০) মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ২ জন, কুমারখালী উপজেলায় ২ জন, ভেড়ামারা উপজেলায় ২ জন, দৌলতপুর উপজেলায় ২ জন ও খোকসা উপজেলায় ১ জন মোট ৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে৷ এছাড়া চুয়াডাঙ্গা জেলায় ২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। মেহেরপুর জেলায় কোন করোনা রোগী সনাক্ত হয় নি অর্থাৎ বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়ার সদর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা বাঁশগ্রাম ও যুগিয়া পালপাড়া। কুমারখালী উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা খোর্দ বনগ্রাম, শিলাইদহ। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা আনকান্দি ও বাহাদুরপুর। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা চক-দৌলতপুর ও চরদিয়ার, হোগলবাড়িয়া। খোকসা উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা থানাপাড়া, খোকসা।
কুষ্টিয়া জেলা সিভিল সার্জন জানান ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












